Back to posts
প্রার্থনার প্রহর

প্রার্থনার প্রহর

26 views

AN
Mohammad Anowar Hossain Jul 1, 2026
0 0 0
প্রতিদিন এখন তোমারে দেখা,
আমার কাছে প্রার্থনার মতোন হয়ে গেছে।

কখনো,
চোখ বন্ধ করে দেখি।

কখনো,
চোখ খুলে দেখি।

কখনো,
ডিজিটাল স্ক্রিনের অ্যালবামে,
আঙুলের ছোঁয়ায় দেখি।

প্রত্যেক প্রহরে একবার করে —
তোমায় দেখি।

মাদকাসক্তের শরীরে, মাদকের প্রভাব কমে গেলে যেমন অস্থির লাগে। তোমাকেও তেমন, প্রত্যেক বেলায় না দেখলে আমার অস্থির লাগে। ভীষণ অস্থির লাগে।

এ ক্যামন জ্বালাময় বিষ!
এ ক্যামন মধুময় সুখ!

দু’চোখ ভরে তোমারে দেখি,
তাও কেন যেন মন ভরে না।
একবার মনে হয়,
তোমারে পাইতে চাই।
আবার…
পরের মুহূর্তে মনে হয়,
নাহ্। পাইতে চাই না।

দ্বিধা, কামনা, নৈতিকতাবোধ — একসাথে ঝাঁপিয়ে পড়ে একে ওপরের উপর।

এ যুদ্ধে —
প্রেম কখনো জিতে যায়,
এ যুদ্ধে —
প্রেম কখনো মরে যায়।

Comments

Please sign in to comment.

No comments yet. Be the first to reply.