শূন্যতার সহবাস
30 views
HI
Hiko
Jul 25, 2026
সময় কখনো থামে না। লাগামহীন ঘোড়ার ন্যায় ছুটেই চলেছে। থামার কোনো জায়গা নেই, কোনো তাড়াহুড়োও নেই। তার জন্য ছুটে চলাটাই যেন সবচেয়ে ভালো। সে থামতে চায় না, তার কোনো ক্লান্তি নেই, থামার কোনো ইচ্ছে নেই, তার বিশ্রামের কোনো দরকার নেই। সে সকলের অতীত, বর্তমান, ভবিষ্যৎ খুব ভালো করেই জানে, সকলের সুখ, দুঃখ, রাগ, বিষাদ সবই জানে। সে সকলের সাথে থাকে, তবে সে কখনো থামে না, সে খুবই একা। তার কোনো আবেগ-অনভূতি নেই। তার জীবনটা একেবারেই ফাঁকা, তাতে কিছু নেই। নেই আবেগ, অনুভূতি, ভালো লাগা, কোনো আনন্দের ঘটনা, নেই কোনো মানুষ যে তার পাশে থাকবে। কেউই তার সাথে থাকে না। সকলে তাকে ছেড়ে চলে যায়। তার অনুভূতির কোনো দাম নেই কারো কাছে, সকলেই তাকে ঠকিয়ে চলে যায়, তাই এখন সে কাউকেই বিশ্বাস করে না। কারো প্রতি কোনো দয়া, মায়া, কষ্ট বা যেকোনো অনুগ্রহ করে না। করে না ঠিক তা নয় করতে চায় না ও ঠকতে ঠকতে হৃদয়হীন হয়ে গেছে। কারো কাছেই নিজের দুর্বলতা প্রকাশ করতে চায় না, হয়তো আবার ঠকতে হবে তাকে এই ভয়ে।সময় নিজেকে খুব ভালোবাসে তাই এগুলো একভাব এ চলে চলেছে। লাগামহীন ঘোড়ার মতো, ঠিক যেমন কিছু মানুষের জীবন সারা নিজেকে ভালোবেসে এখনও চলছে। জীবনে থেমে থাকতে চায়নি, নিজের ভালোর জন্য নিজের সকল অনুভূতি ভুলে গিয়ে ছুটে চলেছে নিজের স্বার্থে।
তাহলে এবার বলুন তো, আপনিও কি সময়ের ছুটে চলেছেন নাকি থেমে গেছেন সময়ের কোনো অন্ধকার কোণে?
তাহলে এবার বলুন তো, আপনিও কি সময়ের ছুটে চলেছেন নাকি থেমে গেছেন সময়ের কোনো অন্ধকার কোণে?